ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশার এক যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৩,  10:43 AM

news image

রাজধানীর ডেমরা এলাকায় রাজধানী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশাচালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) রাতে ডিএসসির ৭০নং ওয়ার্ডের মেন্দিপুর এলাকায় ডেমরা-রামপুরা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকার বাসিন্দা শাহ আলম (৬০) ও অটোরিকশাচালক শাওন (২৮)। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বুধবার রাতে রামপুরা থেকে অটোরিকশাযোগে ডেমরার বাসায় ফিরছিলেন শাহ আলম। এ সময় ডেমরার মেন্দিপুর এলাকায় আসলে রামপুরাগামী রাজধানী পরিবহন নামে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় চালককে জীবিত অবস্থায় স্থানীয় আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় চালক শাওনও মারা যান। দুর্ঘটনার পর রাজধানী পরিবহনের বাসটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি থানায় মামলা দায়ের কারা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম