ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

বাসের কাগজপত্র চুরি করে চাঁদা আদায় চক্রের ৪ সদস্য আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২২,  8:36 PM

news image

ছবি : সংগৃহীত

যাত্রীবেশে উঠে বাসের কাগজপত্র চুরি করে গাড়ীর মালিক থেকে চাঁদা আদায় করতো একটি চক্র। তুফান নামের এক যুবক গড়ে তুলেছিলেন গণপরিবহনে চাদাবাজির এই সিন্ডিকেট। রাকিব হোসেন তুফানসহ ওই চক্রের চারজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশের এ সংস্থাটি বলছে, গত দুই বছর ধরে চক্রটির সদস্যরা যাত্রীবেশে ঢাকার অভ্যন্তরীণ রুটের বাসে উঠে। এরপর চালকের পাশে বক্সে বা অন্য জায়গায় থাকা গাড়ির কাগজপত্র, ব্লু-বুক, রেজিষ্ট্রেশন সনদ চুরি করে নেয়।

এরপর ওই বাস বা গাড়ীর মালিককে ফোন দিয়ে টাকা দাবি করতো। টাকা না দিলে আসল কাগজ পুড়িয়ে দেয়ার হুমকি দিতো তারা। আর ৫-১০ হাজার টাকা দিলে দেয়া হতো কাগজপত্র। মিরপুর লিংক, শকিড়, খাজাবাব, প্রজাপতি ও রবরব পরিবহনসহ বিভিন্ন রুটের বাস মালিকদের থেকে টাকা নেয়ায় এ ব্যাপারে জিডি করেন ভুক্তভোগীরা। সিআইডিতে এ নিয়ে অভিযোগ করার পর চক্রের ৪ জনকে আটক করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম