ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

বাসের অগ্রিম টিকিটের জন্য গাবতলীতে উপচেপড়া ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৬,  1:09 PM

news image

আগেভাগেই ঈদযাত্রার টিকিট নিশ্চিতের জন্য রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে ১৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৯ মার্চ পর্যন্ত ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। তবে অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে যাত্রীদের। ১৭ মার্চ পর্যন্ত সিট দেখালেও ১৮ মার্চ রাত ৮টার পর বিক্রি বন্ধের তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এদিকে ট্রেনেও ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভার জটিলতা এড়াতে দুই শিফটে বিক্রি চলছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চল এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চল। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুই অঞ্চলের জন্য ১৩ মার্চের বরাদ্দ করা টিকিট সংখ্যা ২৭ হাজার। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৩ হাজার টিকিটের জন্য প্রথম ঘণ্টায় প্রায় ২১ লাখ হিট পড়ে সার্ভারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া যায়নি। রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে ১২ মার্চ পর্যন্ত, আর যাত্রা শুরু হবে ১৩ মার্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম