ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বাসায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ ২ বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  11:58 AM

news image

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাকলিয়ায় একটি ভবনের পঞ্চম তলায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ হয়ে দুই বোন না ফেরার দেশে চলে গেলেন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাবরিনা খালেদা (২৩) ও সামিয়া খালেদা’র (১৮) মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে এই দুই বোন দগ্ধ হয়ে গত ৫ ফেব্রুয়ারি বার্ন ইউনিটে এসেছিল।

বড় বোন সাবরিনার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান। বড় বোনের মৃত্যুর একদিন পরই চলে যান সামিয়াও। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’ দুই বোনেরই শ্বাসনালী পোড়া ছিল বলে জানান চিকিৎসক। তাদের বাবা মো. আলাউদ্দীন বলেন, ‘তারা চট্টগ্রামের রাহাত্তারপুল চান্দাপুকুর পাড় এলাকায় থাকেন। সেখানে ৩ ফেব্রুয়ারি সকালে পাইপ লিকেজের কারণে বাসায় গ্যাস জমে যায়। সেই গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।’ তিনি জানান, সাবরিনা চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আর সামিয়া ছিলেন এইচএসসির শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম