ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

বাসায় ককটেল বিস্ফোরণ নিয়ে যা বললেন মির্জা আব্বাসের স্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৩,  2:33 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন তিনি। আফরোজা আব্বাস বলেন, সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন একটি মোটরসাইকেলে করে কালো পোশাক ও মাথায় কালো হেলমেট পরা এক ব্যক্তি গেটের সামনে থেকে বাসায় ককটেল ছুড়ে মারে। এ সময় বিকট শব্দ হয়। বাসার বাইরে পুলিশের তিন থেকে চারটি মোটরসাইকেল ছিল। দারোয়ান হামলাকারীদের ধরতে বললেও পুলিশ তাদের না ধরে পালিয়ে যেতে সহায়তা করেছে। তিনি বলেন, এর আগেও বাসায় হামলা হয়েছে, এখনও হচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ সারাদেশে এমন তাণ্ডব চালিয়ে বিরোধীদলের ওপর দায় চাপিয়ে দিচ্ছে। আর পুলিশ তাদের প্রশ্রয় দিচ্ছে। আব্বাসপত্নী আরও বলেন, তারা মূলত মির্জা আব্বাসকে মেরে ফেলতে চায়। কারণ মির্জা আব্বাস মারা গেলে মতিঝিল, পল্টন এলাকা তাদের আওতায় থাকবে। কিন্তু আব্বাস তো জেলে। আজকে ককটেল বিস্ফোরণে আমার পরিবারের লোকজন বা বাসার স্টাফরা মারা যেতে পারত। এমন নাশকতার ঘটনায় মামলা করতে গেলেও থানা বা আদালত মামলা নেয় না বলে অভিযোগ করেন তিনি। এদিকে আফরোজা আব্বাসের অভিযোগকে রাজনৈতিক বক্তব্য বলেছে পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এখানে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম