ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

বালুভর্তি পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২১,  4:42 PM

news image

ঢাকার নবাবগঞ্জে বালুভর্তি পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। সোমবার সকাল ৮টার দিকে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান,

সিএনজিচালিত অটোরিকশাটি বান্দুরা থেকে দোহারে যাচ্ছিল। সকাল ৮টার দিকে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে বিপরীতমুখী একটি পিকআপভ্যান ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম জানান, সকালে আহত পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আহতরা এখানে চিকিৎসাধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম