ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

বার্সেলোনাকে হারিয়ে দিলো ভাইয়েকানো

#

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৩,  4:35 PM

news image

তিন ম্যাচ পর জয়ের পথে ফেরার পরের ম্যাচেই ফের কক্ষচ্যুত বার্সেলোনা। বিবর্ণ ফুটবল খেলে তারা হেরে গেল রায়ো ভাইয়েকানোর বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে বুধবার (২৬ এপ্রিল) রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে শাভি এর্নান্দেসের দল। দুই অর্ধে দুই গোল হজমের পর শেষ দিকে বার্সেলোনার হয়ে একটি শোধ করেন রবের্ত লেভানদোভস্কি। আগের দিন জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারায় বার্সেলোনার সামনে সুযোগ আসে ১৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার। তা কাজে লাগাতে পারল না কাতালান দলটি। লা লিগায় ভাইয়েকানোর বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিই হারল বার্সেলোনা। অন্যটি গোলশূন্য ড্র, যেটি ছিল চলতি আসরে কাম্প নউয়ের দলটির প্রথম ম্যাচ। এবারের লিগে ৩১ ম্যাচে বার্সেলোনার তৃতীয় হার এটি। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে গোল ও জয়হীন থাকার পর গত রবিবার লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল শাভির দল। সপ্তদশ মিনিটে বিপদে পড়তে বসেছিল বার্সেলোনা। বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের একজনের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। এক মিনিট পর আর পারেননি তিনি। বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে ভাইয়েকানোকে এগিয়ে নেন আলভারো গার্সিয়া। ২৩তম মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে বার্সেলোনা। কাছ থেকে লেভানদোভস্কির কোনাকুনি শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। মাঝে পরিষ্কার সুযোগ পাচ্ছিল না সফরকারীরা। ৪২তম মিনিটে লেভানদোভস্কি জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। বিরতির আগে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট ঠেকান গোলরক্ষক। প্রথমার্ধে দ্বিতীয় সেরা দল হয়ে থাকা বার্সেলোনা বিরতির পর ঘুরে দাঁড়াবে কী, উল্টো ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ভাইয়েকানো। মাঝমাঠের কাছে ফ্রেংকি ডি ইয়ংয়ের স্লাইডের পর বল পেয়ে যান ফ্রান গার্সিয়া। এগিয়ে বক্সে ঢুকে টের স্টেগেনকে পরাস্ত করেন তিনি। ৬১তম মিনিটে গাভির নিচু শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ৮৩তম মিনিটে লেভানদোভস্কির গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ পর্যন্ত তেমন কিছু করতে পারেনি বার্সেলোনা। ফঁক কেসিয়ের শট এক ডিফেন্ডার ঠেকানোর পর জোরাল শটে চার ম্যাচের গোল-খরা কাটান পোলিশ স্ট্রাইকার। এই জয়ে ৩১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ভাইয়েকানো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম