ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩৪ রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর স্মার্ট কার্ডধারী কৃষকরা ঋণে অগ্রাধিকার পাবেন দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি ছয় অতিরিক্ত সচিবসহ ৮ কর্মকর্তাকে বদলি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির কর্মীদের কষ্টের টাকা নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রী ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতুড়ি দিয়ে দরজা ভেঙে সোহেলের ঘরে প্রবেশ করি: রামিসার বাবা

বার্সার কাছে বিধ্বস্ত হয়ে রিয়াল কোচ বললেন, ‘আমরা ফুটবল খেলিনি’

#

স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৫,  11:30 AM

news image

দিনের পর দিন যেই লড়াই দেখতে অপেক্ষায় থাকতে হয় বিশ্বের ফুটবলপ্রেমীদের; সেই এল-ক্লাসিকো ছিল রবিবার (১২ জানুয়ারি) রাতে। মরুর বুকে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। যেই ম্যাচটিতে পাখির চোখ করেছিল সমর্থকরা। তবে রিয়াল যেই ফুটবল খেলেছে তাতে হতাশই হতে হয়েছে দলটির সমর্থকদের। প্রতিদ্বন্দ্বিতা দূরে থাক রীতিমতো বিধ্বস্ত হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোই রিয়াল ম্যাচ হেরেছে ৫-২ গোলে। রিয়ালের এমন খেলায় চরম হতাশ দলটির কোচ কার্লো আনচেলত্তি। তাই আর যায় হোক এমন খেলাকে ফুটবল মানতে নারাজ তিনি। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এটা বাজে একটি রাত। আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনো আমরা জিতব আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে।’

বার্সার কাছে বিধ্বস্ত রিয়াল 

শুরুতে এগিয়েও গিয়েছিল রিয়াল, ম্যাচে তাদের সাফল্য বলতে অতটুকুই। এরপর রিয়ালের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে বার্সেলোনা। এ দিন বার্সার গতিময় ও আক্রমণাত্মক ফুটবলকে থামানোর কোনো উপায়ই যেন জানা ছিল না রিয়ালের। যে কারণে প্রতিশোধ দূরে থাক, কোনো প্রতিরোধই গড়তে পারেনি কার্লো আনচেলত্তির দল।

জেদ্দার এই ম্যাচে প্রথমার্ধেই ৪-১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। গুরুত্বপূর্ণ ম্যাচে এত বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য নাটকীয় কিছুই করতে হতো রিয়ালকে। কিন্তু সেটি করতে পারেনি ইউরোপের সফলতম দলটি।

ম্যাচে রিয়াল কোথায় ভুল করেছে তা ব্যাখ্যা করে আনচেলত্তি বলেন, ‘আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রচল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি। বিরতির সময় আমি বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। আমি তাদের বলেছি তারা হারতে পারে কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি, সেভাবে খেলে নয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম