ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছুঁইছুঁই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে গেলেন প্রধানমন্ত্রী বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

বাবা হারালেন অভিনেত্রী আফসানা মিমি

#

বিনোদন প্রতিবেদক

২৩ মে, ২০২৪,  3:35 PM

news image

অভিনয় শিল্পী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিমির বাবার মৃত্যুর বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দেন খ্যাতিমান শিল্পী সুবর্ণা মুস্তাফা। সেই পোস্টে মৃত্যুর কারণ উল্লেখ করেননি তিনি। ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪নং সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।’ সৈয়দ ফজলুল করিম পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মিমির মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। আফসানা মিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি ১৯৯০ সালে বাংলা টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ নাটকে (বকুল চরিত্রে) অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তারপর থেকে বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। তারপর ‘নদীর নাম মধুমতী (১৯৯৪)’, ‘চিত্রা নদীর পারে (১৯৯৯)’, ‘প্রিয়তমেষু (২০০৯)’ ছবিতে অভিনয় করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম