ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাবা হলেন শাহিন আফ্রিদি

#

স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট, ২০২৪,  8:12 PM

news image

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে নিজের সেরাটা দিতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। তবে প্রতিষ্ঠিত ব্যাটারদের বিপক্ষে উইকেট না পেলেও শেষ দিকে এসে মিরাজ এবং হাসানের উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার। এরপরই সন্তানকে কোলে নেওয়ার মতো করে উদযাপন করেন তিনি। তখনই বোঝা গিয়েছিল বাবা হয়েছেন শাহিন আফ্রিদি। শনিবার (২৪ আগস্ট) নতুন অতিথির আগমনে আলোকিত হয় শাহিন আফ্রিদি ও আনশা আফ্রিদি দম্পতির ঘর। তাদের ঘরে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন আলি ইয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির সংবাদ প্রকাশ করেছে আফ্রিদির পরিবার। এরপরই শাহিন আফ্রিদি ও আনশা আফ্রিদি দম্পতিকে শুভকামনা জানান হাজার হাজার ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। শুধু শাহিন আফ্রিদির নয়, এই আনন্দ পাকিস্তানের ক্রিকেটাঙ্গনেও ছড়িয়ে গেছে। এতে প্রথমবারের মতো নানা হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি। কারণ, শহিদ আফ্রিদি আনশা আফ্রিদির বাবা ও শাহিন আফ্রিদির শ্বশুর। উল্লেখ্য, ২০২৩ সালে আনশা শহিদের সঙ্গে বিয়ে হয়েছে শাহিন আফ্রিদির। আনশা সাবেক পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদির দ্বিতীয় কন্যা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম