ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

বাবা-মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৫,  10:50 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. শহিদুল্লাহ হল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে এক স্কুলছাত্রীর (১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বাবা মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো তার মেয়ে।পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের বকাঝকায় অভিমানে তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার জুটি মুকসুদপুর এলাকায়।বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. শহিদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে থাকি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম