ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা হোয়াইট হাউজে প্রবেশ নিষেধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা

বাবরকে নেতৃত্ব ছাড়তে বললেন মালিক

#

স্পোর্টস ডেস্ক

১২ জুন, ২০২৪,  4:46 PM

news image

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুইটি ম্যাচ হেরে গেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে হারের কারণে এবার বাবর আজমকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুপার ওভারে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে মাত্র ৬ রানে হারে দলটি। ভারতের বিপক্ষে ১২০ রান তাড়া করতে গিয়ে কেবল ১৩ রানেই ফিরে যান বাবর। তাই বাবরকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। মালিক বলেন, আমি লম্বা সময় ধরে বলে আসছি যে, দয়া করে অধিনায়কত্বটা ছেড়ে দাও। তুমি (বাবর) ক্লাস প্লেয়ার এবং বাড়তি দায়িত্ব না থাকলেই কেবল তুমি তোমার ক্লাস দেখাতে পারবে। নেতৃত্ব থেকে দূরে থাকলে, সেটা বাবরের জন্য ভালো হবে। তিনি বলেন, লোকে বাবর-রিজওয়ানের স্ট্রাইকরেট নিয়ে কথা বলে, সেজন্য সায়েম আইয়ুবকে দলে আনা হয়েছে। গতকাল (পরশু) ১২০ রান তাড়া করার ম্যাচ ছিল। সেখানে কেন স্ট্রাইকরেট বাড়ানোর চেষ্টা করতে গেলে। সবদিক থেকেই জয়ের জন্য মঞ্চ তৈরিই ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম