ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৫,  9:09 PM

news image

বান্দরবানের আলীকদমে ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউপির তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)। স্থানীয়রা জানান, আলিকদম থেকে দুটি ট্রাক প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে লামা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় তারাবুনিয়া এলাকায় পৌঁছালে কক্সবাজার ট্রাকটি বিপরীত দিকগামী তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনই নিহত হন। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম