ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বাণিজ্যমেলা শেষ হচ্ছে আজ

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৪,  4:52 PM

news image

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর শেষ হচ্ছে আজ। মঙ্গলবার এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার পর্দা নামবে।  বিষয়টি নিশ্চিত করেছেন মেলার পরিচালক বিবেক সরকার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ বিষয়ে মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও মেলার সময় বাড়ানোর সুযোগ নেই। ২০ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে, বিকেল ৪টায় মেলা প্রাঙ্গণের দ্বিতীয়তলায় এক সমাপনী অনুষ্ঠান করা হবে। এই বছর প্রায় দেড় লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছে। বেচাবিক্রি কেমন হয়েছে তা এখন বলা সম্ভব না। সমাপনী অনুষ্ঠানে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেয়। এর আগে, গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলা উদ্বোধন করেন। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম