ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

বাড্ডায় লরির চাপায় ২ ভ্যানচালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  10:35 AM

news image

রাজধানীর বাড্ডায় মধ্যরাতে লরির চাপায় ২ ভ্যানচালক নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই লরির চালক ও সহকারী পলাতক রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক লরিটি জব্দ করেছে। লরির চালক ও সহকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। রাত তখন প্রায় পৌনে একটা। বাড্ডার হোসেন মার্কেটের সামনে অন্যান্য দিনের মতো কর্মব্যস্ত ভ্যানচালক ইসরাফিল ও জাকারিয়া।

দোকান থেকে ফার্নিচার এনে তুলছেন রাস্তার পাশে রাখা ভ্যানে। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর দূত হয়ে দৃশ্যপটে হাজির দ্রুতগতির একটি লরি। এসেই সজোরে ধাক্কা দেয় রাস্তার পাশে ফার্নিচার লোড করা ভ্যানগুলোতে। ঘটনাস্থলেই মারা যান ইসরাফিল ও জাকারিয়া। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইসরাফিলের গ্রামের বাড়ি ফিরোজপুরে আর জাকারিয়ার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। বাড্ডা থানার ওসি (তদন্ত) মো. সিহাব উদ্দিন জানিয়েছেন, ঘটনার সাথে সাথেই চালক ও সহকারী পালিয়ে যায়। তবে লরিটি জব্দ করা গেছে। পলাতকদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা। বললেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রক্রিয়া চলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম