ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বাড্ডায় মিষ্টির দোকানের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৩,  7:54 PM

news image

রাজধানীর মধ্য বাড্ডার ইউলুপ সংলগ্ন পোস্ট অফিস গলিতে মিষ্টির দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর মধ্য বাড্ডার ইউলুপ সংলগ্ন পোস্ট অফিস গলিতে মিষ্টির দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২৮ মার্চ) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে দোকানে আগুন লাগে বলে জানান তিনি। খালেদা ইয়াসমিন বলেন, মধ্য বাড্ডা ইউলুপ সংলগ্ন পোস্ট অফিসের গলিতে একটি মিষ্টির দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে মিষ্টির দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম