ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বাটলারের কণ্ঠে অবসরের সুর

#

স্পোর্টস ডেস্ক

০১ অক্টোবর, ২০২৩,  4:48 PM

news image

গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার-আপ দল নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ অক্টোবর এবারের বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে। এবারও সমানভাবে ফেভারিট ইংলিশরা। সাম্প্রতিক সময়ে বল-ব্যাটে সমানভাবে আধিপত্য দেখিয়ে চলেছে তারা। ইয়ন মরগানের পর এবার তাই জস বাটলারের গায়েও লাগতে পারে চ্যাম্পিয়ন অধিনায়কের তকমা। তবে তার আগে নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়ে রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ওয়ানডে ফরম্যাটের এই বিশ্বকাপের মূল আয়োজন শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলছে প্রতিযোগী দেশগুলো। গতকাল (শনিবার) গুয়াহাটিতে ইংল্যান্ডের ম্যাচ ছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশ দলটির। যদিও বৃষ্টির কারণে বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। তবে এদিনই ইংল্যান্ড দলপতি বাটলার ওয়ানডে ক্রিকেট থেকে দ্রুতই অবসরের চিন্তার কথা বলেছেন। তবে খেলতে চান টি-টোয়েন্টি ফরম্যাট। তিনি বলেন, ‘৩৩ বছর বয়স হলো। কিন্তু আশা করছি ইংল্যান্ডের হয়ে আরও কিছুদিন খেলব। কারণ, দেশের হয়ে খেলার থেকে বড় গর্ব কিছুতে থাকে না। আমি চেষ্টা করব খেলা চালিয়ে যাওয়ার। তবে তার জন্য নিজের ফিটনেস আরও ভাল রাখতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম