ঢাকা ০৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের ক্ষেত্রে সরকার আত্মঘাতী অবস্থান নিয়েছে: ড. ইফতেখারুজ্জামান সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান : ফায়ার সার্ভিস-এর মহাপরিচালকের হামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যু সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

বাজেটে প্রণোদনা কমছে ব্যবসায়ীদের

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৪,  3:25 PM

news image

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রণোদনা সারা জীবন দেয়া সম্ভব নয়। আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে। রোববার (১৫ ডিসেম্বর) গুলশানে বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলন এ কথা বলেন তিনি। যৌক্তিক কর ব্যবসায়ীদের দিতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ট্যাক্স সিস্টেমকে রিফর্ম করা হচ্ছে। ট্যাক্স পলিসি ও ট্যাক্স ইমপ্লিমেন্টেশন আলাদা করা হবে। একই অনুষ্ঠানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে বেসরকারি খাতে যেমন বিনিয়োগ বাড়েনি, তেমনি বিদেশি বিনিয়োগও বাড়েনি। তিনি আরও বলেন, সব সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার কতটা স্বল্প সময়ে করা যায়, তা ভাবা বেশি জরুরি। রাজনীতির পথরেখাকে কতটা সুগম করতে পারব, তার পুরোটা নির্ভর করবে কতটা অর্থনৈতিক স্বস্তি দেয়া হচ্ছে, তার ওপর। এজন্য মধ্যমেয়াদী পরিকল্পনা জরুরি জানিয়ে তিনি বলেন, সমন্বিত উদ্যোগ নিতে হবে। বিনিয়োগ হয় দীর্ঘমেয়াদের ওপর। এলডিসি থেকে বের হওয়ার পর বিনিয়োগগুলো পরিবর্তিত পরিস্থিতিতে আনতে পারবো কি না, তা নিশ্চিত করা দরকার। ইতিহাস থেকে শিখে আমাদের সামনে এগোনোর পথ সুগম করতে হবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান আরও জানান, তেল আহরণে আগ্রহ দেখালেও চুক্তি করতে চাচ্ছে না বিদেশি কোম্পানিগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম