ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘারপাড়ায় বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২২,  4:04 PM

news image

যশোরের বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, জয়নগর গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে তৌহিদুর রহমান (৪২) ও রুহুল আমিন (৪০)। জানা গেছে, রুহুল আমিন বুধবার বিকেলে গবাদি পশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পর্শ হন। তখন ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তৌহিদুরও বিদ্যুৎস্পর্শ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ‍মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম