ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বাঘমারা বাজারে ১৭ দোকান পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  6:35 PM

news image

ছবি : সংগৃহীত 

বান্দরবানে বাঘমারা বাজারে আগুনে পুড়ে ১৭ দোকান পুড়ে ছাই হয়েছে। সোমবার রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলা সদর ইউনিয়নের বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের। স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের বাঘমারা বাজারের চায়ের দোকানের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখায় একে একে পুড়ে গেছে বাজারের বিভিন্ন পণ্যের ১৭টি দোকান ও ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, রাত পৌনে ৩টার দিকে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রোয়াংছড়ি ও বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। তদন্তসাপেক্ষে বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম