ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের

বাগেরহাটে টানা দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২২,  10:25 AM

news image

বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক ও শ্রমিক সমিতির দু’দিনের ধর্মঘট চলছে। এ কারণে মহাসড়কে বাস, নসিমন-করিমন, মহেন্দ্র ও ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। ফলে দূর-দূরান্তের যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে।শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে পরিবহন ধর্মঘটের প্রথম দিনে দূরপাল্লাসহ ১৭টি রুটে এ ধর্মঘট চলছে যা আজ শনিবার (২২ অক্টোবর) দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে।  বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে মহাসড়কে নসিমন-করিমন, মহেন্দ্র ও ইজিবাইক চলাচল বন্ধ না হওয়ায় বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক ও শ্রমিক সমিতি অনির্দিষ্টকালের জন্য মহাসড়কে দূরপাল্লাসহ ১৭টি রুটে পরিবহন ধর্মঘট ডেকেছে। তবে শনিবারে খুলনায় বিএনপির গণসমাবেশকে বানচাল করতে এ ধর্মঘট ডাকা হয়নি বলে দাবি এ পরিবহন নেতার। জেলা বিএনপির  সাবেক সভাপতি এমএ সালাম জানান, শনিবার খুলনায় বিএনপির মহাসমাবেশকে পণ্ড করতেই আওয়ামী লীগ বাস মালিক ও শ্রমিকদের ব্যবহার করে বাগেরহাটে ধর্মঘট ডেকেছে। শুধু তাই নয় বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদেরও হুমকি দিচ্ছে সরকার দলীয় নেতাকর্মীরা। তবে শনিবার সকাল থেকে এখনো পর্যন্ত কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়কে অবস্থান করতে দেখা যায়নি। এদিকে শুক্রবার ইউনিয়ন সমাজকল্যাণকর্মী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অনেকে। যার কারণে ৬৬ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুঁইয়া অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন বিএনপির এসব অগ্রহণযাগ্য অভিযোগ অস্বীকার করে বলেন, নিজেদের দলে অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেরা নিজেরা এসব ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম