ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বাগদান সারলেন টাইগার পেসার হাসান মাহমুদ

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২৩,  9:28 PM

news image

রাজধানীর আকাশে আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন চলছে। তবে অন্য সব দিনের চেয়ে আজকের অনুশীলন পর্বটা টাইগার পেসার হাসান মাহমুদের জন্য একটু স্পেশালই ছিল। কেননা এদিন হাসানের বাবা ছেলের অনুশীলন দেখতে স্বশরীরে মাঠে উপস্থিত হয়েছিলেন। টাইগারদের অনুশীলনের ফাঁকে গ্রান্ড স্ট্যান্ডে দুই শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকেন হাসানের বাবা। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই দুই শিশু হলেন হাসানের ভাগ্নে। এ সময় হাসানের পেস বিভাগের সতীর্থ তাসকিন-এবাদতদের সাথে কুশল বিনিময় করেন তার বাবা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে খুশির এক সংবাদ দিয়েছেন মোহাম্মদ খালেদ। তিনি জানিয়েছেন, গতকাল বুধবার তার ছেলে হাসান মাহমুদ বাগদান সেরেছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ের পিঁড়িতে বসবেন হাসান মাহমুদ। পরবর্তীতে বিশ্বকাপের পর বড় পরিসরে তার বিয়ের বাকি অনুষ্ঠানিকতা হবে। এমনকি নিজ এলাকায় জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে যাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন হাসানের বাবা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম