ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাকেরগঞ্জে মিনিবাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৪ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২২,  7:57 PM

news image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও মাহিন্দ্রার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২০ জুলাই) দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন,

আজ বুধবার দুপুরে মিনিবাসটি পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় মাহিন্দ্রায় চালকসহ সাতজন ছিলেন। তাদের মধ্যে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম