ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান নড়াইলে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি, জানালেন সালাহউদ্দিন

বাউফলে বরফকলে বিস্ফোরণে যুবক নিহত, আহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২৩,  10:34 AM

news image

পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক। বুধবার (২৬ এপ্রিল) বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত মো. রাসেল খান (৩৭) পটুয়াখালী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর ছোট ভাই। আহতরা হলেন, কৃষ্ণ রাণী ( ৪০), মো. ইব্রাহিম (২৯) মো. আফজাল (৫০) ও প্রেমানন্দ দাস (৫৫)। আহত শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে ওই ঘটনার কিছু সময় আগে মেশিনে ত্রুটি দেখা দেয়। এ সময় কারিগরি ত্রুটির সমাধান শেষে আইস মেকিং মেশিন চালু করলেই বিকট শব্দ হয় এবং গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা দৌড়ে বাইরে চলে আসলেও বরফকলের সহকারী পরিচালক রাসেল রুমে আটকা পড়েন। পরে দশমিনা ও বাউফল ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এটা এমন এক ধরনের গ্যাস যা হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয় এবং পরবর্তীতে একদম শীতল হয়ে যায় পুরো স্থান। বরফ উৎপাদনের যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে, ফেটে যাওয়ার ফলে বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থল তদন্ত করে প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছি। নিহত ব্যক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিল। এ কারণে গ্যাসের তীব্র তাপে দগ্ধ হয়ে মারা যান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম