ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বাউফলে প্রকাশ্যে রাস্তায় এক নারী শিক্ষিকাকে পিটিয়ে জখম

#

নিজস্ব প্রতিনিধি

২২ জুন, ২০২২,  3:29 PM

news image

পটুয়াখালী বাউফলে এক নারী স্কুল শিক্ষকে প্রকাশ্যে রাস্তায় ফেলে পিটিয়ে জখম করা হয়েছে। টেনেহেচরে তার গায়ের সালোয়ার কামিজ ছিড়ে ফেলা হয়েছে। আপত্তিকর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করা হয়েছে। এসময় তাকে রক্ষা করতে এসে অপর এক স্কুল শিক্ষক হামলার শিকার হয়েছেন। এর মধ্যে নারী শিক্ষক উন্নত চিকিৎসার জন্য  মঙ্গলবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিক্ষককে বাউফল স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে  জানা গেছে, আসমা খাতুন (৩৫) নামের এক স্কুল শিক্ষক ঘটনার দিন সোমবার সন্ধ্যার দিকে তার কর্মস্থল বালিয়া চাঁদকাঠি সরকারী প্রাইমারী স্কুল থেকে একটি অটো গাড়িযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে মিল ঘর এলাকায় পৌঁছলে স্থানীয় হাচান নামের এক অটো গাড়ির ড্রাইভার আসমা খাতুনকে বহনকারী গাড়িটির গতিরোধ করেন এবং তাকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। এসময় আসমা খাতুন কারণ জানতে চাইলে, হাচান তাকে গাড়ি থেকে টানাহেচরা করে নামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি গাড়ি থেকে নামতে না চাইলে হাসানসহ আরও ৪-৫জন সহযোগি এসে তাকে গাড়ি থেকে টেনেহেচরে নামিয়ে কিল ঘুষি মারতে থাকেন। এসময় ডাকচিৎকার শুনে ফাহাদ নামের অপর এক শিক্ষক এগিয়ে আসলে তাকেসহ ওই নারী শিক্ষককে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করেন। এক পর্যায়ে হামলকারীরা শিক্ষক আসমা খাতুনের পরনের সালোয়ার কামিজ টেনেহেচরে ছিড়ে ফেলে এবং তার আপত্তিক স্থান সমূহে হাত দিয়ে যৌন হয়রানি করেন। পরে স্থানীয় লোকজন এসে আহত ওই দুই শিক্ষককে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এনে ভর্তি করেন। এরমধ্যে আসমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন,' লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম