ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বাইডেনকে নিয়ে ট্রাম্পের উপহাস

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  5:03 PM

news image

আবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে উপহাস করলেন রিপাবলিকান ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য দেওয়ার সময় আজকাল প্রায়ই ভুল করছেন বাইডেন। জড়তার কারণে অনেক কথাই বুঝা যায় না তার। এ নিয়ে প্রায়ই গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়। শুক্রবার পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন’-এ দেওয়া এক ভাষণে বাইডেনকে নানাভাবে উপহাস করেন ট্রাম্প। তিনি দাবি করেন,

৮২ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জানেনই না যে তিনি আসলে বেঁচে আছেন কিনা। পাশাপাশি মার্কিন বিচার বিভাগেরও সমালোচনা করেন তিনি। বলেন, যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, সে একই কাজ বাইডেনও করেছেন। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। এখন পর্যন্ত রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অপরদিকে ডেমোক্রেট দল থেকে আবারও নির্বাচন করার কথা বলেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: পলিটিকো, ফিলাডেলফিয়া ইনকোয়াইর

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম