ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপেকাটা রোগীর চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে ‘অ্যান্টিভেনম’ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জনসমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না: প্রধানমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা বান্দরবানে নামছে বন্যার পানি, ভাসছে ক্ষতচিহ্ণ দেশের ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার চট্টগ্রামে পাহাড় ধসে এখন পর্যন্ত ১৩ জন নিহত অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  4:13 PM

news image

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ী ১৬ জনের হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‌‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। মোট ১১ ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে কথাসাহিত্য, নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা এবং ফোকলার ক্যাটাগরিতে এবার যৌথভাবে পুরস্কার দেওয়া হয়েছে। এ বছর যারা পুরস্কার পেয়েছেন- কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ/গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইসহাক খান এবং ফোকলোরে তপন বাগচী ও সুমনকুমার দাশ। পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে দুই লাখ টাকার চেক, একটি করে সম্মাননা পত্র ও সম্মাননা পদক তুলে দেওয়া হয়। ১৯৬০ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম