ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২২,  5:45 PM

news image

শারদীয় দূর্গাপুজা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ১০ দিন দেশের একমাত্র চারদেশিয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধের পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদর-ই খুদা মিলন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, টানা ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ওই সময়ে বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও চার দেশের পাসপোর্টে যাতায়াত করা যাত্রীদের ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে  বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম