ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২২,  6:55 PM

news image

নদীতে স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২৬ মে) সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, পদ্মানদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিং বয়াটি স্রোতের তোড়ে ভেসে যাওয়ায় পদ্মায় দিক নির্ণয়ে ব্যর্থ হচ্ছে ফেরিগুলো। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরি ঘাটের টার্মিনাল সুপারভাইজার মো. কামরুল ইসলাম বলেন, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝিরকান্দি রুটে ৭ টি ফেরি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম