ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বাংলাদেশ হারলেও ম্যাচসেরা হলেন সৌম্য

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২৩,  8:13 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২৯১ রান ৪৬.২ ওভারে তাড়া করেছে স্বাগতিক কিউইরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তবে দল হারলেও বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার ১৫১ বলে খেলেছেন ক্যারিয়ার সেরা ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস। ২২টি চারের সঙ্গে দুটি ছক্কা তুলেছেন তিনি। তার সঙ্গীরা কেউ সঙ্গ দিতে না পারায় দলের রান বড় হয়নি। তবে সৌম্য সরকার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং ৮৯ ও হেনরি নিকোলস ৯৫ রান করে আউট হওয়ায় সৌম্যর ম্যাচ সেরা হওয়ার পথটা সহজ হয়েছে। দল না জেতায় খুশি হতে পারেননি বাঁ-হাতি ব্যাটার সৌম্য। মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের সঙ্গে তার ছোট দুটি জুটি হয়েছিল। সৌম্যর আক্ষেপ ওই জুটি দুটো যদি বড় হতো, ‘মুশফিক ভাই ও মিরাজের সঙ্গে ভালো দুটি জুটি হয়েছিল। কিন্তু তারা ভুল সময়ে আউট হয়ে যান। তারা আউট না হলে বড় রান সম্ভব ছিল।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম