ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

#

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  5:08 PM

news image

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দেল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। কাঁধের চোটের কারণে এই দলে নেই জেসন হোল্ডার। অভিজ্ঞ এই অলরাউন্ডারের জায়গায় দলে এসেছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপ। স্পিনার কেভিন সিনক্লেয়ারও দলে ফিরেছেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা আলজারি জোসেফও ফিরেছেন দলে। কেইগ ব্রাফেটের নেতৃত্বে পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাফেটের দল সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত আগস্টে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজের স্কোয়াডে ৪টি পরিবর্তন এনে এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তার একটি আবার কাঁধের চোটের কারণে।

সিনক্লেয়ার দলে ফিরেছেন আরেক স্পিনার ব্রাইন চার্লসের জায়গায়। দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যাচ খেলার সুযোগ পাননি এই স্পিনার। সিনক্লেয়ার এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ২টি, উইকেট নিয়েছেন ৪টি। এ ছাড়া বাংলাদেশ সিরিজে রাখা হয়নি স্পিনার গুড়াকেশ মোতিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে। বাংলাদেশও সর্বশেষ টেস্ট সিরিজ এই দক্ষিণ আফ্রিকার সঙ্গেই খেলেছে। বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে। দুই দলই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে ঘরের মাঠে। চোটের কারণে এই সিরিজে বাংলাদেশ দল মূল দুই ক্রিকেটারকে পাচ্ছে না। মুশফিকুর রহিম ছিটকে গিয়েছিলেন আগেই। এরপর অধিনায়ক নাজমুল হোসেনও ছিটকে গেছেন। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২২ নভেম্বর নর্থ সাউন্ডে। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর। যা সামনে রেখে এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম