ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা

#

স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৪,  4:36 PM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বর্তমানে ভারতে আছেন সিকান্দার রাজা। তবে এই আসরের সবগুলো ম্যাচ খেলতে পারবেন না তিনি। কারণ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। যেখানে অধিনায়ক হিসেবে আছেন রাজা। রাজার কাছে সবার আগে জাতীয় দল। বিশ্বের যে লিগেই খেলেন না কেন, যদি সেই সময়ে জাতীয় দলের খেলা থাকে তাহলে কোনোরকম দ্বন্দ্ব ছাড়াই লিগ ছেড়ে দেশের হয়ে খেলতে যাবেন রাজা। এমনকি নাইজেরিয়ার মতো খর্ব শক্তির দলের বিপক্ষেও যদি সিরিজ থাকে, তাহলেও সেটিই বেছে নেবেন এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে সিরিজে শুরু থেকেই খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে জিম্বাবুয়েভিত্তিক ওয়েবসাইট থ্রি-মোবডটকমকে রাজা বলেছেন, ‘আমি সেখানে থাকব ইনশা আল্লাহ। (বাংলাদেশ সিরিজের জন্য) আইপিএল ছেড়ে যাচ্ছি।’ সম্প্রতি আরেকটি ওয়েবসাইটকে রাজা বলেন, ‘আমি জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রতিশ্রুতি দিয়েছি, দেশের একটা সীমিত ওভারের ম্যাচও আমি মিস করব না। এর কারণে যে লিগকেই ছেড়ে যেতে হোক না কেন।’ ‘জিম্বাবুয়ে যদি এখন আমাকে বলে যে তিন দিন পরই সিরিজ আছে, আর প্রতিপক্ষ নাইজেরিয়া, তাতে আমার কিছু যায়–আসে না। জিম্বাবুয়ে যদি আমাকে দলে নেয়, তাহলে আমি পিএসএল ছেড়ে যাব। যদি আইপিএলের সময় সিরিজ আসে, আমি আইপিএল ছেড়ে যাব। গ্লোবালটি-টোয়েন্টি, সিপিএল, আইএলটি-টোয়েন্টি—যে লিগই হোক না কেন।’-যোগ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম