ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপেকাটা রোগীর চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে ‘অ্যান্টিভেনম’ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জনসমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না: প্রধানমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা বান্দরবানে নামছে বন্যার পানি, ভাসছে ক্ষতচিহ্ণ দেশের ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার চট্টগ্রামে পাহাড় ধসে এখন পর্যন্ত ১৩ জন নিহত অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৪,  4:49 PM

news image

বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য কাজ করে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (২৪ জানুয়া‌রি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষা‌ৎ শেষে তিনি এ কথা জানান। ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমাদের দুই দেশের সম্পর্ক আরও শ‌ক্তিশালী করার ব্যাপারে আমরা আলোচনা করেছি। বা‌ণিজ্য, বি‌নিয়োগ, নিরাপত্তা অংশীদা‌রিত্ব, জলবায়ু সংকট, অ‌ভিবাসন ও রো‌হিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। এসময় সারাহ কুক আরও বলেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাব। এদিকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে আরও গভীর করার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা আইসিটি, সাইবার সিকিউরিটি সেক্টর নিয়ে এবং আমাদের মুদ্রাস্ফীতি হার কমানোর ব্যাপারে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক অব ইউকের মধ্যে সহযোগিতা কার্যক্রম শুরু হয়েছে। এর আগে, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন ড. হাছান মাহমুদ। এর আগে, তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম