ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ চলমান তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে চন্দরপল পুত্র ত্যাগনারায়ণ

#

স্পোর্টস ডেস্ক

০৬ মে, ২০২৩,  3:46 PM

news image

শিবনারায়ণ চন্দরপলকে ওয়েস্ট ইন্ডিজের ‘কিংবদন্তি’ ব্যাটসম্যান বলা হয়। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ব্যাটারের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল এবার বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন। এর আগে, গেল বছরের ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল ২৬ বছর বয়সী ত্যাগনারায়ণের।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আন-অফিসিয়াল এই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ১৫ জনের স্কোয়াডে উইকেট-কিপার ব্যাটার জশুয়াকে অধিনায়ক করা হয়েছে। আর এই স্কোয়াডে টেস্ট খেলা পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার ডাক পেয়েছেন। জশুয়া, ত্যাগনারায়ণ ছাড়াও স্কোয়াডে রয়েছেন পেসার অ্যান্ডারসন ফিলিপ, অলরাউন্ডার রেমন রিফার ও স্পিনার গুডাকেশ মোটি।

তবে ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে আকর্ষণীয় নাম ত্যাগনারায়ণই। তিনিও তার বাবা শিবনারায়ণ চন্দরপলের মতো বাঁহাতি ব্যাটার। তাদের খেলার ধরনেও বেশ মিল রয়েছে। তবে কেবল একটাই অমিল লক্ষণীয়। বাবা মিডল-অর্ডারে গ্যালারি মাতালেও ছেলে মাতাচ্ছেন ওপেনিংয়ে। এখন পর্যন্ত ৬ টেস্টে এক সেঞ্চুরি ও এক অর্ধ-শতকে ৪৫ দশমিক ৩ গড়ে ৪৫৩ রান করেছেন ২৬ বছর বয়সী এই ক্যারিবিয়ান।

২৩ দিনের সফরে লাল-সবুজের যুব প্রতিনিধিদের সঙ্গে চার দিনের তিনটি ম্যাচ খেলবে ক্যারিবিয়ান যুবারা। তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সিরিজের বাকি ম্যাচটি হবে সিলেটের আউটার মাঠে।

এজন্য আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয় যুবারা। সফরের প্রথম ম্যাচ হবে ১৬ থেকে ১৯ মে। এরপর ২৩ থেকে ২৬ মে সিলেট আউটার স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাদা পোশাকের শেষ ম্যাচটি হবে ৩০ মে থেকে ২ জুন। এরপর ৩ জুন দেশে ফিরে যাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

এদিকে আন-অফিসিয়াল এই টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডের নেতৃত্বে আছেন সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া ব্যাটার আফিফ হোসেন ধ্রুব।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল : জশুয়া দা সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, ইয়ানিক ক্যারাইয়াহ, কিসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাখ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জেইর ম্যাকঅ্যালিস্টার, জাচারি ম্যাককেস্কি, কার্ক ম্যাকেঞ্জি, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, কেভিন সিনক্লেয়ার।

বাংলাদেশ ‘এ’ দল : আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক (উইকেট-রক্ষক), শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম