ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা পাকিস্তানের

#

২০ মার্চ, ২০২৩,  7:55 PM

news image

বাংলাদেশের বিপক্ষে পাঁচটি একদিনের, একটি টি-টোয়েন্টি এবং একটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী এপ্রিল ও মে মাসে মাঠে গড়াবে সিরিজটি। এ সফরে আগামী ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারদিনের ম্যাচে মাঠে নামবে দল দুটি। এ ছাড়া ৬ ও ৮ মে একই মাঠে দুটি একদিনের ম্যাচে যুব টাইগারদের বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা। এরপর ওয়ানডে সিরিজের বাকি তিন ম্যাচে রাজশাহীতে মাঠে নামবে দুই দেশের যুবারা। সেখানে ওয়ানডে ম্যাচ তিনটি ১১, ১৩ ও ১৫ মে মাঠে গড়াবে। এ ছাড়া একই মাঠে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ১৭ মে মাঠে নামবে দল দুটি বাংলাদেশ সফরের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে সাদ বাগকে অধিনায়ক এবং আলী আসফান্দকে সহ-অধিনায়ক করেছে দেশটির ক্রিকেট বোর্ড। করাচির ছেলে সাদ গত বছর মুলতানে অনুষ্ঠিত সিরিজেও বাংলাদেশের যুবাদের বিপক্ষে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে ছিলেন। ওই সিরিজে চারদিনের ম্যাচে ১১৭ রান, একদিনের ম্যাচে ৩০ ও টি-টোয়েন্টিতে ১০৭ রান করেছিলেন সাদ। অন্যদিকে ফয়সালাবাদের আলী আসফান্দ একই সিরিজে খেলেছিলেন। চারদিনের ম্যাচে ৪৫ রানের সঙ্গে দুটি উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। এ ছাড়া একদিনের ম্যাচে দুই উইকেটের সঙ্গে ২৬ রান করেন তিনি। আর সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে তিনটি উইকেট নেন এই ক্রিকেটার।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : সাদ বাগ (অধিনায়ক), আলী আসফান্দ (সহ-অধিনায়ক), আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আযান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ।

রিজার্ভ : আবিদুল্লাহ, ইকরামুল তারিন, মুহাম্মদ জুলকিফাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম