ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সফরের আগে দক্ষিণ আফ্রিকা দলে দুঃসংবাদ

#

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর, ২০২৪,  4:57 PM

news image

আগামী ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল প্রোটিয়ারা। প্রথম টেস্ট খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা। খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

বাঁ হাতের বাহুর মাংসপেশির চোটে ভুগছেন বাভুমা। সিরিজের প্রথম টেস্টে খেলা না হলেও তাকে নিয়েও বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বাভুমা বহরের সঙ্গে মঙ্গলবার ঢাকায় যাবে। দলের সঙ্গে থেকেই ও ২৯ অক্টোবরের ম্যাচের জন্য রিকভারি চালিয়ে যাবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। 

বাভুমার অনুপস্থিতিতে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মাক্রাম। বাভুমার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে ডেওয়াল্ড ব্রেভিসকে। মেরুদণ্ডের চোটের কারণে বাদ পড়া নান্দ্রে বার্গারের পরিবর্তে খেলবেন এনগিদি। 

হালনাগাদ স্কোয়াড : 

টেম্বা বাভুমা (প্রথম টেস্টে নেই), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মাক্রাম  (প্রথম টেস্টে অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিডি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম