ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস

বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়ক শাহাদাৎ

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  4:16 PM

news image

আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রোড সেফটি ক্রিকেট সিরিজ। এই সিরিজে বাংলাদেশ লিজেন্ডস ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিবকে। স্কোয়াডে শাহাদাত ছাড়াও আছেন সদ্য প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলা অলক কাপালি। দলটির সহ-অধিনায়কও তিনি। চলতি মাসের ১০ তারিখ ভারতের কানপুরে মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। এরপর ২২ দিনের টুর্নামেন্টের বাকি ভেন্যু রায়পুর, ইন্দোর ও দেরাদুন।

আসন্ন আসরে নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে নিউজিল্যান্ড। এদিকে ভারতের নেতৃত্বে থাকবেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার নেতৃত্বে শেন ওয়াটসন, ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে ব্রায়ান লারা, ইংল্যান্ডের ইয়ান বেল এবং শ্রীলংকার নেতৃত্বে রয়েছেন তিলকারত্নে দিলশান।

বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড: নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, অলক কাপালি (সহ-অধিনায়ক), ধীমান ঘোষ (উইকেট রক্ষক), শাহাদাত হোসেন রাজিব (অধিনায়ক), আবুল হাসান রাজু, ইলিয়াস মোহাম্মদ, আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট (উইকেট রক্ষক), আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মামুন উর রাশেদ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম