ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

বাংলাদেশ-ভারত রেল সংযোগে নতুন উদ্যোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  1:59 PM

news image

বাংলাদেশ-ভারত রেল সংযোগ উন্নয়নে বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে এ বিষয়ে যৌথ সম্মতি দিয়েছে উভয় পক্ষ। গত মঙ্গলবার দুই দেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (৭ সেপ্টেম্বর) যৌথ বিবৃতি গণমাধ্যমে পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।  যৌথ সম্মতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ-ভারত রেল সংযোগের উন্নয়নে গৃহীত নতুন উদ্যোগের মধ্যে রয়েছে:

১. কাউনিয়া-লালমনিরহাট-মোগলঘাট-নিউ গীতালদহ রেল সংযোগ।

২. হিলি ও বিরামপুরের মধ্যে রেল সংযোগ স্থাপন।

৩. বেনাপোল-যশোর রেল পথ ও সিগন্যালিং ব্যবস্থা এবং রেল স্টেশনের মানোন্নয়ন।

৪. বুড়িমারী ও চ্যাংড়াবান্ধার মধ্যে রেল সংযোগ পুনঃস্থাপন।

৫. সিরাজগঞ্জে একটি কন্টেইনার ডিপো নির্মাণ ইত্যাদি।

এসব প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অধীনে একাধিক আর্থিক কর্মপরিকল্পনার মাধ্যমে প্রকল্পসমূহের অর্থায়ন নিশ্চিতকরণে সম্মত হয়েছে উভয়পক্ষ। এছাড়া বাংলাদেশের অনুরোধে অনুদান হিসেবে বাংলাদেশকে ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এদিকে রেল খাত নিয়ে চলমান দ্বিপাক্ষিক উদ্যোগের মূল্যায়ন করা হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে-

১.টঙ্গী-আখাউড়া লাইনকে ডুয়েলগেজে রূপান্তর।

২. বাংলাদেশ রেলওয়েতে রেলওয়ে রোলিং স্টক সরবরাহ।

৩. ভারতীয় রেলওয়ের স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ।

৪.বাংলাদেশ রেলওয়ের সেবার উন্নতি নিশ্চিতে আইটি-সংক্রান্ত সহযোগিতা প্রদান।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৭টি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি ৫টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা দেন দুই দেশের প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম