ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৬,  2:01 PM

news image

দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকের কিউ-ক্যাশের আওতাধীন কার্ড, এটিএমসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এসব সেবা স্বাভাবিক হয় বলে জানিয়েছে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি)।


একইদিন এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশ জানায়, তাদের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো কার্ড ও অন্যান্য মাধ্যমে লেনদেন করতে পারবেন।


এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ব্যাংকগুলোর এটিএম, পিওএস মেশিন ও কার্ডভিত্তিক লেনদেনসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়।


সেবা বন্ধ হওয়ার পর ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার রাতে কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো চালু করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম