ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে ২ শিশুর মৃত্যু বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের নির্বাচন বর্জনের আহ্বান চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের নির্বাচন বর্জনের আহ্বান

#

১০ জুলাই, ২০২৬,  8:42 PM

news image

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করছি। দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সকল সদস্যের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ভোটার তালিকা প্রণয়ন, আপত্তি নিষ্পত্তি এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন ধাপে এমন কিছু অনিয়ম ও বৈষম্যের অভিযোগ রয়েছে, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে আমরা মনে করি, বর্তমান প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচন বিএফএর সদস্যদের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাবে না। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সদস্যদের অধিকার রক্ষার লক্ষ্যে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সকল সম্মানিত ভোটার ও সদস্যদের প্রতি এই নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। প্রয়োজনে বর্তমান নির্বাচন স্থগিত করে সকল পক্ষের আস্থা অর্জনের মাধ্যমে নতুন তফসিল ঘোষণা করা হোক। আমরা বিশ্বাস করি, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক বিএফএ গড়ে তোলাই সকল সদস্যের অভিন্ন লক্ষ্য।-প্রেস বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম