ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

#

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  2:10 PM

news image

আশঙ্কাই সত্যি হলো। বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ প্রস্তুতি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বুধবার (১৯ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ব্রিসবেনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একই দিনে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। যদিও ম্যাচটিতে এক ইনিংস খেলা হয়েছিল। বাংলাদেশের ম্যাচে কোনো বলই মাঠে গড়াল না।  বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শোচনীয় হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ ছিল। তবে আর পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেলেন না শ্রীরামরা। ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর প্রস্তুতি ম্যাচে আফগানদের বিপক্ষে বড় হারের ক্ষত নিয়েই বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে সাকিব আল হাসানরা। আগামী ২৪ অক্টোবর টিম টাইগার্সের প্রথম ম্যাচ। টানা হারে তলানিতে দলের মানসিকতা। পারফরম্যান্স বলছে, মিরাকল কিছু না ঘটলে তাসমান সাগর পাড়েও ভরাডুবি আসন্ন। নামিবিয়া, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে কী দুর্দান্ত ক্রিকেট খেলছে। অথচ বাংলাদেশের খেলা দেখলে মনে ভর করে অস্বস্তি।  বাংলাদেশের এমন অবস্থার নেপথ্য কারণ নিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ বলেন, 'এমন নয় যে, আমাদের সেই টেকনিক বা তাগিদটা নেই। অবশ্যই স্ট্রাইকটা রোটেট করে খেলতে হবে। আমরা যদি ৪টা, ৫টা করে সিঙ্গেলস নিই আর একটা করে চার বা ছয় মারি, সে সামর্থ্য তো বাংলাদেশের রয়েছে। আমার মনে হয়, আমাদের এটা নিয়েই কাজ করা উচিত। সবসময় বড় শট খেলার চেষ্টা করা বা ছয় মারতে চাওয়াটা যথেষ্ট নয়। এখানে রানিং বিটুইন দ্য উইকেট, রোটেটিং দ্য স্ট্রাইকের ক্ষেত্রে আমরা কতটা সজাগ জানি না; কিন্তু আমাদের সজাগ হতে হবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম