ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে

বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে চায় মালদ্বীপ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  12:59 PM

news image

মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম বাংলাদেশ থেকে চিকিৎসক ও অন্যান্য পেশাদার জনবল নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের উপরাষ্ট্রপতির বৈঠক হয়।

এতে চট্টগ্রাম-মালে সরাসরি শিপিং লাইন স্থাপন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করতে সম্মত হয় দুই দেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপকে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী। উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালের ১৭-১৯ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতির সফর বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে। বাংলাদেশকে ২ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন উপহার দেয়ার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান মোমেন। প্রসঙ্গত, তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি। তার সঙ্গে আরও রয়েছেন দেশটির মন্ত্রিপরিষদের দুই সদস্য ও পররাষ্ট্রসচিব। তারাও বৈঠকে অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম