ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বাংলাদেশ-জিম্বাবুয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ মে, ২০২৪,  10:43 AM

news image

প্রথম ম্যাচ জিতে চনমনে বাংলাদেশ। দাপুটে সেই জয় বাড়িয়েছে স্বাগতিকদের আত্মবিশ্বাস। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যা কাজে দেবে জ্বালানি হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। রোববার (৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ অনায়াসে ম্যাচ জিতবে, এমন প্রত্যাশাই থাকে ভক্তদের। প্রথম টি-টোয়েন্টিতে প্রত্যাশা ভালোভাবে পূরণ করেছে স্বাগতিকরা। চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটাররা নিজেদের কাজ ঠিকঠাক সম্পন্ন করে তুলে নেন আট উইকেটের বড় জয়। প্রথম ম্যাচে দুরন্ত শুরু করেছিল বাংলাদেশ। বোলাররা নিজেদের প্রমাণ করেছিলেন। ৩৬ থেকে ৪১, পাঁচ রানের মধ্যে জিম্বাবুয়ের ছয় উইকেট তুলে নেয়।একটা সময় মনে হচ্ছিল, ৫০ রানের আগেই অলআউট হবে সফররতরা। অষ্টম উইকেটে ক্লাইভ মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে ৭৫ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ১২৪ পর্যন্ত নিয়ে যান। সেই রান তাড়ায় অভিষিক্ত তানজিদ তামিমের অপরাজিত ৬৭ এবং তাওহিদ হৃদয়ের ১৮ বলে ঝড়ো ৩৩ রান বাংলাদেশকে জয়ের সৌরভে সুরভিত করে। দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম লিটন দাস। দীর্ঘদিন ধরেই ছন্দহীন এ ব্যাটার। প্রথম ম্যাচেও তার ব্যাট থেকে এসেছিল মোটে এক রান। দলের অন্যতম সেরা ব্যাটারের এমন হতশ্রী ব্যাটিং, সেটিও বিশ্বকাপের আগে, যা উদ্বেগ বাড়ায়। তবে, বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প অতটা চিন্তা করছেন না। আজ চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন প্রসঙ্গে বলেন, এটি ঠিক যে, লিটন রান পাচ্ছেন না। তবে, সে কঠোর পরিশ্রম করছে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন আসবেই। লিটনের এখন সেই সময়টা যাচ্ছে। সে এখন অতটা ধারাবাহিকভাবে খেলছে না। কিন্তু, পরিশ্রম থেমে নেই। আশা করি, শিগগিরই কাঙ্ক্ষিত ছন্দে ফিরবে সে। সিরিজ নিয়ে হেম্পের মত, আমরা একটি দারুণ ম্যাচ শেষ করেছি। এখন সামনের ম্যাচ নিয়ে ভাবছি। ম্যাচ ধরে এগোনোই আমাদের পরিকল্পনা। বোলিং বিভাগে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন তাসকিন আহমেদ-সাইফউদ্দিনরা। প্রথম ম্যাচে দুজনই তুলে নিয়েছেন তিনটি করে উইকেট। ব্যাট হাতে লিটন ছন্দে ফিরলে, চিন্তা কমবে ব্যাটিং বিভাগের।

প্রথম তিন ম্যাচে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন, সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম