ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৩,  11:28 AM

news image

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও চীনের পররাষ্ট্রসচিব সান ওয়েইডেংয়ের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। এর আগে শুক্রবার (২৬ মে) রাত ১১টায় চীনের পররাষ্ট্রসচিব সান ওয়েইডেং তিন দিনের সফরে ঢাকায় আসেন। এ সফরে সান ওয়েইডেং রোহিঙ্গা প্রত্যাবাসনের যে পাইলট প্রকল্প রয়েছে, সে বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে। কারণ, রোহিঙ্গা ইস্যুতে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এ ছাড়াও চীনের যে বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রকল্পে চীন বাংলাদেশকে তার পাশে চাচ্ছে। এ বিষয়টি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে চীনের যে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প রয়েছে, সেখানে বাংলাদেশ যোগ দিয়েছে। এরই ধারাবাহিকতায় চীন আবারও আলোচনার মাধ্যমে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রকল্পে বাংলাদেশকে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানাবে। তিন দিনের এ সফরে চীনের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং পদ্মা সেতু দেখতে যাবেন। ছয় বছর ধরে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটির চীনের পররাষ্ট্রসচিবের তিন দিনের এ সফরের মাধ্যমে অবসান ঘটবে বলেও আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম