ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের একটি রোল মডেল : শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২২,  9:12 PM

news image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়। যুদ্ধ বিধ্বস্ত এক দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় বিজয় দিবস উপলক্ষে নাটোরে অনিমা চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দীপু মনি বলেন, গণতন্ত্রের পথ রুদ্ধ করে সেনা শাসনের জন্ম হয়। সমানে পাল্লা দিয়ে চলে ইতিহাস বিকৃতি। সব শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ হয়েছে। গ্রাম হচ্ছে শহর।

এটা বিরোধী রাজনৈতিক দলের সহ্য হচ্ছে না। তারা দেশবিরোধী নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের একটি রোল মডেল। দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। এরই মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড. নিজাম উদ্দিন আহমেদ, ট্রেজারার আবউস সালাম হাওলাদার, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা শিরিন আক্তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম