ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চিত

#

স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  10:04 PM

news image

বাংলাদেশের মাটিতে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চে ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। একই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে টাইগাররা মে মাসে আয়ারল্যান্ড সফর করবে। যদিও ওয়ানডে সিরিজটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। সফরে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল। তবে আইরিশ ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজ চূড়ান্ত করলেও টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে এখনও কিছু নিশ্চিত করেনি। শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। জালাল ইউনুস বলেছেন, ‘এটা তো ওদের হোম সিরিজ। সুতরাং ভেন্যু কোথায় হবে সেটা ওরাই ঠিক করবে।

ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে, যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল।’ আইরিশ বোর্ডের পক্ষ থেকে ওয়ানডে সিরিজের নিশ্চয়তা দিলেও টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে কোনো তথ্য পায়নি বিসিবি। ফলে সফরে ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি সিরিজ বাতিল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জালাল ইউনুসের মতে, ‘টি-টোয়েন্টি এখনও চূড়ান্ত নয়। এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এরকমও হতে পারে টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।’ আইসিসির এফটিপি ট্যুর প্লান অনুযায়ী ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের সব সিরিজ চূড়ান্ত হয়ে রয়েছে। ফলে আয়ারল্যান্ডের সূচি যদি ফাঁকা সময়ে না হয়, তাহলে বিসিবি সেটা গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, ‘এর পরবর্তীতে আমাদের যে খেলাগুলো আছে সেটার সঙ্গে সাংঘর্ষিক হলে তো আমরাও গ্রহণ করব না। তারা এটা জানেই ভালো করে। আপনারা জানেন যে ডিসেম্বর পর্যন্ত এফটিপি কনফার্ম। খালি তারিখগুলো জানানো (বাকি)। আমার মনে হয় না এর মধ্যে আবার রিসিডিউল করা যাবে।’ তবে ওয়ানডে সিরিজটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। আপাতত সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে। বিসিবির এই কর্মকর্তা জানান, ‘এটা কিন্তু চূড়ান্ত নয়। আমি বলছি যে নাও হতে পারে। যদি তারা ম্যানেজ করতে পারে তাহলে অবশ্যই আমাদের জানাবে। আপাতত তিনটা যে ওয়ানডে আছে এটা ইংল্যান্ডে হবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম