ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

বাংলাদেশ আমদানি করতে চাওয়ায় ভারতে বেড়েছে চালের দাম

#

১৫ জুন, ২০২২,  3:37 PM

news image

অভ্যন্তরীণ চাহিদা পূরণে ভারত থেকে চাল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে ভারতে এ খবর ছড়িয়ে পড়েছে। এতে দেশটিতে খাদ্যশস্যটির দাম বেড়ে গেছে। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। এতদিন ভারতে চালের দাম স্থির ছিল। তবে বাংলাদেশ তা আমদানি করতে চাওয়ার খবরে দেশটিতে খাদ্যশস্যটির মূল্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতের মূখ্য খাদ্যপণ্য চাল। এবার গ্রীষ্মকালে দেশটিতে পর্যাপ্ত ধান উৎপাদন হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানকার বাজারে নতুন চাল আসতে শুরু করেছে।প্রতিবেশি দেশের মতো বাংলাদেশেও এ বছর ধানের ফলন ভালো হয়েছে।

তা সত্ত্বেও এক সপ্তাহের মধ্যে এদেশে খাদ্যশস্যটির দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। মূলত, সে কারণে বেসরকারি পর্যায়ে ব্যবসায়ীদের ভারত থেকে চাল আমদানির অনুমতি দিচ্ছে শেখ হাসিনা সরকার। এ খবর পাশের দেশে খাদ্যপণ্যটির দামে প্রভাব ফেলেছে। ত্রিপুতি এগ্রি ট্রেডের প্রধান নির্বাহী (সিইও) সুরাজ আগারওয়াল বলেন, বিশ্বের অন্যতম শীর্ষ চাল উৎপাদনকারী দেশ ভারত। বন্যা ও খরায় ঘাটতি দেখা দিলে নিয়মিত দেশটি থেকে তা আমদানি করে বাংলাদেশ। সাধারণত পশ্চিমবঙ্গ থেকে চাল আমদানি করে তারা। কারণ, সেখান থেকে দেশটির দূরত্ব কম। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এখন মূল্যস্ফীতির সমস্যায় ভুগছে। এ অবস্থায় ভারত থেকে চাল আমদানির চিন্তা করছে তারা। এ খবরে গত এক সপ্তাহে ভারতে চালের দাম ৯ শতাংশ বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম