ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বাংলাদেশে সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৫,  5:15 PM

news image

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মিশন নিয়োজিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইইউর কূটনৈতিক কার্যক্রমের শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ইইএএস জানিয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) নিয়োজিত করেছেন। মিশনের প্রধান পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসকে। ইজাবস বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এই মিশন নির্বাচনি প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে। এই মিশন বাংলাদেশের জনগণ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব দৃষ্টান্ত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম