ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৫,  10:02 PM

news image

বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বেলেন, ‘দেশে দুটি জিনিস নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি মাদক।’ মাদক নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত ও মিয়ানমার থেকে দেশে ফেনসিডিল ও ইয়াবা ঢুকছে। জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘বাংলাদেশে পাচারে জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা বাংলাদেশে ঢোকে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম