ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু সাভারের সাব রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকায় রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ দম্পতির গণবিয়ে একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলেই ৩৩ লাখ টাকা জরিমানা ইপিআই টিকা বিতরণে চরম সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ আরও বাড়ার প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২২,  11:04 AM

news image

বিনিয়োগের জন্য বর্তমান বিশ্বে সবচেয়ে উত্তম জায়গা এখন বাংলাদেশ। কারণ আমরা সব সুযোগ-সুবিধা দিচ্ছি। এমন মন্তব্য করে বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ আরও বাড়ার প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুবিধামাফিক অঞ্চল দেয়ার ব্যবস্থা করেছে সরকার। পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা থাকছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন,

অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশবান্ধব করে তোলার জোর প্রয়াস চালিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। কারণ আমরা সব সুযোগ-সুবিধা দিচ্ছি। বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা ও পরিসেবা অনুমোদনের ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। বিভিন্ন জটিলতা থাকলেও আমরা সেটা নিরসন করছি। তার ওপর বাংলাদেশ প্রাচ্য ও প্রাচ্যাত্যের মেলবন্ধন। এখান থেকে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করলে সমুদ্রপথ, আকাশ ও রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ আছে। তিনি বলেন, আমাদের ভৌগলিক অবস্থার কারণে বাংলাদেশ ৩০০ কোটিরও বেশি মানুষের বাজার হতে পারে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ তো আছেই। আমি আশা করি, জাপানের উদ্যোগটা অন্যান্যদেরও আগ্রহী করবে। জাপানকে ধন্যবাদ, তাদের সঙ্গে আমাদের অংশীদারত্বে অনেক প্রকল্প আছে। ব্যবসাবান্ধব আরও অনেক প্রকল্প হবে আশা করি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম